
সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথায় মিলু বেগম (৫৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
মিলু বেগম সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দা।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার(২৮অক্টোবর ) বিকাল ৩ টার দিকে মিলু বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।