
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
দুলারহাট থানা, নুরাবাদ ইউনিয়ন, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের ও নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব আনোয়ার হোসেন মিয়ার নেতৃত্বে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, ষড়যন্ত্রমূলক অপরাজনীতি ও হরতাল- অবরোধ, বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পরে,
নুরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিছিলটি দুলারহাট বাজারে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে আওয়ামীলীগ কার্যালয় সামনে সভায় বক্তারা বলেন জনগণের জানমাল রক্ষায়
দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, ষড়যন্ত্রমূলক পূণ:প্রকাশ ঘটস্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে আবার তারা হত্যা খেলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু করেছে। সাধারণ জনগণ তাদের এই কর্মকান্ড কখনো সমর্থন করে না। তারাই এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।
অপরাজনীতি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে আছে আওয়ামী লীগ,
এসময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব শাহাবুদ্দিন মাষ্টার, ও নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মিয়া সহ নুরাবাদ ইউনিয়ন যুবলীগে সফল আহবায়ক জনাব ইউছুফ আলী, সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,