
মাদ্রাসা সংবাদদাতা
গত শনিবার (৪ নভেম্বর) তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা স্কাউট গ্রুপের আয়োজনে এ ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
তানযীমুল উম্মাহ স্টুডেন্টস এফেয়ার্স ডিভিশনের তত্ত্বাবধানে স্কাউট ডে ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মীম আতিকুল্লাহ [ভাইস চেয়ারম্যান- তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন]।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এইচ.এম আব্দুল্লাহ আল মামুন [ভারপ্রাপ্ত অধ্যক্ষ- তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা-উত্তরা], শায়েখ আবু নাঈম [এসিস্ট্যান্ট ডিরেক্টর – তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন], শায়েখ এরশাদুল্লাহ আযহারী [ভারপ্রাপ্ত অধ্যক্ষ- তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা- আশুলিয়া], হাফেজ রুহুল আমীন[ শাখা প্রধান- তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা স্থায়ী ক্যাম্পাস], মাওলানা মাশহুদুল আলম [উপাধ্যক্ষ- তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা], মাওলানা এ.কে.এম লোকমান হোসাইন [উপাধ্যক্ষ- তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা-আশুলিয়া], জনাব শিশির ইব্রাহীম [কো-অর্ডিনেটর- তানযীমুল উম্মাহ স্টুডেন্টস এফেয়ার্স ডিভিশন ]
মাদরাসার স্কাউট শিক্ষক জনাব আতিকুর রহমান সি.এ.এল.টি এর পরিচালনায় ক্যাম্পে ট্রেইনার হিসেবে ছিলেন জনাব বখতিয়ার কুতুবী- এ এল টি, বাংলাদেশ স্কাউটস, জনাব মো: মনজুরুল হক মাসুম – উডব্যাজার, জনাব নূর মোহাম্মদ মহসিন – উডব্যাজার, জনাব মো: শামসুদ্দীন -রোভার স্কাউট লিডার, জনাব মাসউদ হাসান-এক্স এস আর এম।