
তালতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীর আরপাঙ্গাসিয়ায় সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।
তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। আমতলী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।
এখন পর্যন্ত ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।