
দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম।
আজ ৯ নভেম্বর (বৃহস্পতিবার) শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিজের জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা সংবাদকর্মীদের সামনে তুলে ধরতে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
বৃহস্পতিবার (০৯নভেম্বর) প্রেসক্লাব হলরুমে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় বিভিন্ন বিষয়ের উপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডা.আমজাদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক রহমাতুল্লাহ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ সংবাদকর্মীবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।