
মোঃ মমিন খাঁন মুন- লালমনিরহাট প্রতিনিধি:-
পাটগ্রাম উপজেলায় অবৈধপন্থায় নদীতে বোমা মেশিন বসিয়ে পাথর ও বালু উত্তোলন করে আসছে কথিত পাথর ও বালু ব্যবসায়ীগন।সংবাদ পেয়ে আজ বিকালে পাটগ্রাম থানাধীন বুড়িমারী ইউনিয়নস্থ ধরলা নদীতে পাথর ও বালু উত্তোলনে অবৈধ বোমা মেশিনের বিরুদ্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ আলী’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বোমা মেশিন ধ্বংসে অভিযানে সঙ্গে ছিলেন পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত সাহা সহ পুলিশের একটি টিম। ম্যাজিস্ট্রেট আসার সংবাদ পেয়ে মেশিন মালিকরা ঘটনাস্থল থেকে শটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা যায়।অভিযানে প্রায় ৩০ টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করা হয়। জীববৈচিত্র্যের এই ক্ষতি ঠেকাতে প্রশাসনের এই অভিযান অব্যাহত আছে বলে এমনটাই জানান অফিসার ইনচার্জ পাটগ্রাম থানা।