
তালতলী ( বরগুনা) সংবাদদাতা
সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ৫ হাজার ৩৬০টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের অংশ হিসেবে তালতলীতে ৪ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অবকাঠামোগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
তালতলী উপজেলার উত্তর সাতনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উন্নয়ন প্রকল্প গুলোর ফলক উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিত দত্ত , উদ্ভোদনভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো:মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃহোসাইন রাসেল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সারাহ্ সুলতানা, ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর মিয়া,এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের অংশ হিসেবে তালতলীর বড়বগী ইউনিয়নের উত্তর ছাতাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাকাটা ইউনিয়নে নিদ্রারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,লালু পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পঞ্চাকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা।দেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশব্যাপী ১০১টি প্রান্তে সুবিধাভোগীরা যুক্ত ছিলেন।