
পাবনা জেলা প্রতিনিধি
লাবলু বিশ্বাস
আমরা অত্যন্ত শোকাহত অবস্থায় জানাচ্ছি যে,
জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক স্থায়ী সদস্য মোঃ রুস্তম আলী আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়- স্বজন, নাতি-নাতনি ও প্রচুর গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক রুস্তম আলীর প্রথম নামাজে জানাজা আগামীকাল শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় ঈশ্বরদী পৌরসভা মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর গ্রামের বাড়ি উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নতুন রুপপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে।
নামাজে জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিক রুস্তম আলীর মৃত্যুতে অনেকেই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মোঃ রুস্তম আলীর মৃত্যুতে আমরা সলিমপুরে সন্তান পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি সেই সাথে তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন- আমিন।