
মোঃ মমিন খাঁন মুন -লালমনিরহাট প্রতিনিধি :-
পাটগ্রাম ও হাতীবান্ধা দুই উপজেলা মিলে লালমনিরহাট ১ সংসদীয় আসন,তবে হাতীবান্ধা উপজেলায় বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করলেও পাটগ্রাম উপজেলায় এর বিপরীত চিত্র ,এখানে বিএনপি’র নেতৃত্বের দুর্বলতায় সাংগঠনিকভাবে দুর্বল দলটি।হঠাৎ ঝটিকা মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে মাঝে মধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচি পালনে আজ সোমবার ভোর ৬.৩০ মিনিটে ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের নেতৃত্বে অবৈধ তফসিল বাতিল ও ১ (এক)দফা দাবী আদায়ের লক্ষ্য হরতালের সমর্থনে একটি মিছিল ধরলা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ নাসির মোড়ে এসে অবস্থান নেয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান প্রধান ডেভিড, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশফিকুর রানা, সদস্য সচিব তানভীর আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, পৌর ছাএদলের সদস্য সচিব লিটু,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জিয়াউল হক মামুন, সাবেক ছাএনেতা হবিবর রহমান পলাশসহ পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। শেখ হাসিনার পদত্যাগ,তফসিল বাতিল, ১ (এক) দফা আদায় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন।