
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ,সহদেবপুর ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নের যুবলীগের কমিটি স্থগিত করেছে টাঙ্গাইল জেলা যুবলীগ।
গত ১৯ নভেম্বর টাংগাইল জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেয় জেলা যুবলীগ।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ বলেন, অনৈতিক ভাবে কালিহাতী উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক নিয়ম নীতির তোয়াক্কা না করে কমিটি করেছে। যার কারণে কমিটি স্থগিত করেছি। পরে কেন্দ্রীয় যুবলীগের সাথে কথা বলে কমিটি দেওয়া হবে।
নোটিশে কালিহাতী উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার ও সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লাকে পরবর্তী এই ধরণের কার্যক্রম করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারী দেওয়া হয়।