
পাবনা জেলা প্রতিনিধি
লাবলু বিশ্বাস।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ।
আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার সময় ঈশ্বরদী উপজেলা পরিষদে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস এর কাজ থেকে মনোনয়ন ফরম তোলেন ।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মী সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।