
মোঃ আনহার আলী
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ আসনের কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার ৬য় বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযুদ্ধা ডঃ মোঃ আব্দুস শহীদ ৭ম বারের জন্য আওয়ামিলীগ এর নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন নির্বাচনী কার্যালয়ে এসে,
আজ বৃহস্পতিবার ৩০/১১/২০২৩ ইং সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থানা পৌরসভার শতশত দলীয় নেতা কর্মী কমলগন্জ উপজেলা চত্বরে জড়ো হতে থাকেন উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এম পি’র সপ্তমবারের এমপি হওয়ার ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য। দুপুর গড়াতেই হাজার হাজার জনস্রোতে পরিনত হতে থাকে উপজেলা প্রাঙ্গন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব মোসাদ্দেক হোসেন মানিক, বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব আসলাম ইকবাল মিলন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান, দুর্নীতি দমন কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা,কামালগঞ্জ পৌরসভার সুযোগ্য চেয়ারম্যান জনাব জুয়েল আহমেদ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান, মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আসিদ আলী, কমলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান,। এছাড়াও থানাও উপজেলা পর্যায়ের হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন জমাদানের পর কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।