
স্পোর্টস ডেস্ক
২০০০ সালের ১০ ই ডিসেম্বর বাংলাদেশ প্রথম টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে। ২০০০ সাল থেকে বাংলাদেশ এখন পর্যন্ত ১৩৯ টি টেস্ট ম্যাচ খেলেছে। ১৩৯ টি টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ২.৯১ ইকোনমি ও ৩১.০৬ এ্যাভারেজ এ ৬৬ টি টেস্টে সাকিবের ঝুলিতে সংগ্রহ ২৩৩ উইকেট। তালিকার ২য় স্থানে রয়েছে আরেক স্পিনার তাইজুল ইসলাম। ২.৯৭ ইকোনমিতে ৩১.৪৬ এ্যাভারেজে তাইজুলের সংগ্রহ ৪৩ ম্যাচে ১৮৭ উইকেট। মেহেদী মিরাজ আছেন তালিকার ৩য় স্থানে। ৩.১২ ইকোনমিতে ৩৩.৭১ এ্যাভারেজে মেহেদীর সংগ্রহ ৪৩ ম্যাচে ১৫৩ উইকেট। তালিকার ৪র্থ স্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম লিজেন্ডারি স্পিনার মোহাম্মাদ রফিক। রফিকের ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ২.৮ ইকোনমি ও ৪০.৭৬ এ্যাভারেজে ১০০ উইকেট। তালিকার শেষে অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে নডাইল এক্সপ্রেস খ্যাত ক্যাপ্টেন ফ্যান্টাসি মাশরাফি বিন মর্তুজা। তালিকার একমাএ ফাস্ট বলার হিসেবে মাশরাফির সংগ্রহ 3.24 ইকোনমিতে ৪১.৫৩ এ্যাভারেজে ৭৮ উইকেট।
টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান। সাকিবকে ধরতে পারলেও পারতে পারেন বাংলাদেশের হয়ে টেস্টে ২য় সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম। তাইজুল সাকিবের থেকে ২৩ ম্যাচ এবং ৩৫ ইনিংস কম খেলেছেন। তবে তাইজুলের থেকে ইকোনমি আর এ্যাভারেজে এগিয়ে রয়েছে সাকিব আল হাসান। টেস্টে সাকিব-তাইজুলের যৌথ পারফরম্যান্স যেকোনো দলের জন্য আতঙ্ক।