
পাবনা জেলা প্রতিনিধি
লাবলু বিশ্বাস
দাশুড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, দাশুড়িয়ার সকল ক্ষেত্রে উন্নয়নের সফল রুপকার ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের বিপদশংকুল রণাঙ্গনের অকুতোভয় সাহসী বীরযোদ্ধা মরহুম আব্দুল হামিদ জিন্নাহ এর ২২ তম মৃত্যুই বার্ষিকী।
ঘাতকের বুলেটের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্হায় আজকের দিনে নশ্বর পৃথিবীর সব মায়ার বাঁধন ছিড়ে চলে যান অনন্তলোকে।
হয়তো অনেকেই ভুলে গেছে,এলাকার নতুন প্রজন্মের অনেকেই জানেনা-এই জনপদের শিক্ষার প্রসার এবং শিক্ষার আলোয় আলোকিত মননশীল শিক্ষিত জনসম্পদ তৈরীতে তার অক্লান্ত নির্ভিক ভূমিকার সোনালী ইতিহাস। তাঁর স্বপ্ন ছিল প্রতিটি পরিবারে ন্যূনতম একজন গ্রাজুয়েট তৈরী। প্রতিটি নাগরিককে স্বাক্ষর জ্ঞান দানে সফল হয়েছিলেন।যে পরিকল্পনা নিতেন সেটা শতভাগ বাস্তবায়ন করতেন।
শত বাধা বিপত্তি উপেক্ষা করে কোটি মানুষের ভালবাসা আর আবেগ- আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী সাহেবের হাতে উদ্বোধন করিয়েছেন স্বপ্নের ধর্মীয় শিক্ষাঙ্গন-দাশুড়িয়া মদীনাতুল উলুম আলিম মাদ্রাসার।
দাশুড়িয়ার শিক্ষাঙ্গন গুলোর পেছনে প্রয়াত এই মানুষটার অবদান।
দাশুড়িয়া এম, এম, উচ্চ বিদ্যালয়ের বর্তমান অবয়বের রুপকার। দাশুড়িয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, দাশুড়িয়া মদীনাতুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান- মরহুম আব্দুল হামিদ জিন্নাহ। দাশুড়িয়া এলাকার উন্নয়নে রাস্তাঘাট, পুল,কালভার্ট নির্মাণ সহ বিচার-শালিস সকল ক্ষেত্রেই তিনি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী/অপরিহার্য একজন মানুষ।
আলোর পাশে আঁধার থাকে। তেমনি মানুষের জীবনে দোষ, গুন দুটোই থাকে।
আজ তার ২২ তম মৃত্যুবার্ষিকি সবাই বড় আব্বুর জন্য দোয়া করবেন মহান আল্লাহ্ যেন তাকে উত্তম জান্নাত নছিব করুন আমিন