
মেহেদী হাসান মুরাদ নগর কুমিল্লা প্রতিনিধি।
শীত বেড়েছে , বিক্রি হচ্ছে গরম কাপড়
ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে কুমিল্লার আকাশ মেঘাচ্ছন্ন। এতে বাড়তে শুরু করেছে শীত। এর মধ্যে হঠাৎ বৃষ্টি, কুয়াশা এবং বাতাসে শীত আরও বেশি জেঁকে বসেছে। তাই শীত নিবারণে ভিড় বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতে।
বৈরী আবহাওয়ায় হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। সন্ধ্যার পর কুমিল্লা কান্দিরপাড়,ছাট্টি পট্টি ফুটপাতের দোকানগুলোতে লোকজনের ভিড় জমেছে। পরিবারের শিশু, নারী ও পুরুষ শীতের উঞ্চতা পেতে কিনছেন পছন্দের পোশাক।
তবে শিশুদের পোশাকের চাহিদা বেশি।
কাপড় ব্যবসায়ী রাসেল হোসেন ও সোহেল বলেন, কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকায় শীত কাপড় বিক্রি হচ্ছে। তবে শনিবার এবং রবিবার কুয়াশা, শীত আরও বেশি বাড়ায় জ্যাকেট, সোয়েটার, কম্বলসহ বিভিন্ন কাপড়ের চাহিদা ও বিক্রি বেড়েছে।বিক্রিতার জানান শীতের প্রভাব বাড়ার সাথে সাথে আর বেশি বিক্রির আশাবাদী ।