
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরার কণ্ঠ’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার(১৩ ডিসেম্বর) শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয়।
দৈনিক সাতক্ষীরা কণ্ঠের ২ বছরে পদার্পন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাতক্ষীরা কণ্ঠ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। তাদের এই ধারা অব্যহত থাকুক এমন প্রত্যাশা সকলের।
উক্ত্ দৈনিক সাতক্ষীরা কন্ঠের সম্পাদক ইলিয়াস হোসেন রুবেলের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা রাশিদুজ্জামান রাশি, সাংবাদিক আব্দুল গফফার, আওয়ামী লীগ নেতা কাজী মোঃ আক্তার হোসেন ইন্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা করেছে। এজন্য বর্তমানে সংবাদমাধ্যমের সংখ্যাও বেড়েছে। বিশেষ করে ডিজিটাল সংবাদমাধ্যম মানুষের পছন্দের শীর্ষে। সরকার বিরোধীরা বিভিন্ন সময়ে তাদের বাক রোধ করার অভিযোগ জানালেও আমরা দেখছি বিরোধী দলের লোকজন বিভিন্ন মিডিয়ায় টকশোতে তাদের মতামত তুলে ধরছেন। সরকার যদি সত্যিই তাদের বাক রুদ্ধ করেই দিতো তাহলে তারা মিডিয়ার সামনে এসে তাদের মতামত প্রকাশ করতে পারতেন না। বক্তারা দৈনিক সাতক্ষীরা কণ্ঠের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।