
এস,এম সৈকত হাবীব
কালীগঞ্জ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলসেডে মহান বিজয় দিবস- ২০২৩ উপলক্ষ্যে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল-আহসান।
এ সময় বীর পুলিশ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সকলেই মনোযোগ সহকারে শোনেন।
অনুষ্ঠানে বক্তব্য শেষে সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন জনাব মোঃ আজিম-উল-আহসান, পুলিশ সুপার, ঝিনাইদহ।
অনুষ্ঠান শেষে সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সাথে পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ দুপুরের খাবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মীর আবিদুর রহমান ঝিনাইদহ সার্কেল, ঝিনাইদহ।