
সেখ সাইফুল ইসলাম
খুলনা জেলা প্রতিনিধি
এসআই(নিঃ)/সুকান্ত দাশ সহ খুলনা থানা পুলিশের একটি টিম খুলনা থানার মামলা নং-৩৫, তারিখ-২১/১২/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড মূলে চোরাই মালামাল উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২১/১২/২০২৩ খ্রিঃ তারিখ ১৪.০৫ ঘটিকার সময় আসামী মোঃ আরিফ শেখ(২৭), পিতা-মৃত রাজ্জাক শেখ, সাং-বরদা ত্ত লেন(গনি কাওয়ালের বাড়ির ভাড়াটিয়া), থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনা’কে খুলনা থানাধীন রেলওয়ে হাসপাতাল রোডস্থ (নিক্সন মার্কেট) হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ হতে ধৃত পূর্বক সোপর্দকৃত আসামীর হেফাজত হতে বাদীর দেখানো ও সনাক্ত মতো সূত্রোক্ত মামলার চোরাই যাওয়া মোটরসাইকেল ২১/১২/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১৪.২০ ঘটিকার সময় খুলনা থানাধীন রেলওয়ে হাসপাতাল রোডস্থ(নিক্সন মার্কেট) হ্যানে রেলওয়ে মাধ্যমিক ব্যিালয়ের খেলার মাঠ হতে উদ্ধার পূর্বক ঘটনাস্থলে উপস্থিত থাকা সাক্ষীদের সম্মুখে মামলার চোরাই যাওয়া মোটরসাইকেল জব্দ করেন। আসামী চোর চক্রের সক্রিয় সদস্য।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১। কেএমপি এর খুলনা থানার মামলা নং-২৪, তারিখ-১৪/১১/২০২৩, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড, ২। কেএমপি এর সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-৪০, তারিখ-৩১/০৮/২০১৬, ধারা-৩৭৯ পেনাল কোড, ৩। কেএমপি এর লবনচরা থানার মামলা নং-২, তারিখ-০১/০২/২০১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু রয়েছে।