
স্টাফ রিপোর্টারঃ
মোঃ নাহিদ হাসান
আজ ২৬/১২/২৩ রোজ মঙ্গলবার বিকাল ৪টায ,উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ৬৫ সিরাজগঞ্জ -৪ আসনের উল্লাপাড়া সলঙ্গা গণমানুষের নেতা, জনাব, শফিকুল ইসলাম শফি । উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ মাহবুব সরোয়ার বকুল, বিশেষ অতিথিঃ ফয়সাল কাদের রুমি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সভাপতিত্ব করেন মোঃরেজাউল করিম বাচ্চু সভাপতি,উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে নির্বাচনী গণসংযোগ করেন হাজার হাজার সাধারণ মানুষ ও নেতা কর্মী সমর্থকেরা ।
এছাড়াও বিকেল থেকে উল্লাপাড়া ৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি নৌকা মার্কা প্রতিকের গণসংযোগ করেন, উল্লাপাড়া শহরের বিভিন্ন অলি গলি দোকানপাট, রিক্সা শ্রমিক, দিনমজুর, সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এবং নৌকা মার্কায় ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এরপর উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজার থেকে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, উল্লাপাড়া সলঙ্গা আসনের নৌকা মার্কা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে এই নির্বাচনে সভা উল্লাপাড়ার নেতৃবৃন্দদের অবাক হয়ে যান, কারণ হাজার হাজার মানুষ সমবেত হয়, উক্ত জনসভায় সবচেয়ে বেশি লোকসমাগম করেন সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জলিল প্রামানিক।
এ সময় আবেগ আপ্লুত হয়ে মরহুম লতিফ মির্জা কে স্মরণ করে হাউ মাউ করে কেঁদে ফেলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি । তিনি আরো বলেন উল্লাপাড়া -সলঙ্গা স্মার্ট যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন।তিনি আরো বলেন আমার কোন চাওয়া পাওয়া নেই, কারণ বয়স শেষ। আমি অতি সাধারণ একটি মাটির মানুষ, আমার একটাই লক্ষ্য উল্লাপাড়া -সলঙ্গা কে উন্নত, আধুনিক, মানবিক, নানন্দিক,স্মার্ট উল্লাপাড়া গড়ার বিনির্মাণে ও দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, গ্রুপিং মুক্ত, দল-মত নির্বিশেষে সকল জনগণের জন্য স্মার্ট উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করবো।