
মোঃ রায়হান সুলতান -ক্রাইম রিপোটার
গত ২৬/১২/২০২৩ইং তারিখে প্রকাশিত দৈনিক খুলনা পত্রিকা সহ স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয় যে,নৌকার প্রার্থী সালাম মুর্শেদীর পক্ষে কাজ করছে ৪ নং সেনাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়া গাজী। জিয়া গাজীর বিরুদ্ধে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে যে নৌকার বিরুদ্ধে কোন কাজ করা যাবে না।এ ব্যাপার নিয়ে এস এম মোর্তজা রশিদি দারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন এবং থানায় দিঘলিয়া থানায় সাবেক মহিলা মেম্বর রিনি বাদী হয়ে জিডি করেন, জিডি নং ১২১১।উক্ত সংবাদ সম্মেলনে মোর্তজা রশিদী দারা বলেন বর্তমান সংসদ সদস্য কর্মীদের ভয়ভীতি দিচ্ছে এবং অর্থের বিনিময়ে নিজের পক্ষে কাজ করতে বাদ্য করছে।আরো বলেন ভোট যাকে দেওয়া হোক না কেন নৌকাকেই জয় বলে ঘোষনা করা হবে।
উক্ত ঘটনাকে জিয়া গাজী সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।তিনি বলেন, আমি একজন জনপ্রতিনিধি আমাকে জড়িয়ে অপপ্রচার চালানোর জন্য স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা নির্বাচন আচারন বিধি লঙ্ঘন করেছেন। যা সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহন মুলক নির্বাচনকে বাধা গ্রস্থ করে। তাই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহীনিকে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানোর জন্য স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।