
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে নৌকার পক্ষে প্রচারণা করায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. এনামুল হক সিপনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত মাঝিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক জালিছ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না কারার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এনামুল করিম শিপনকে সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হল এবং নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বেলায়েত মাঝিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হলো।
সংগঠনের দপ্তর সম্পাদক জালিছ মাহমুদ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে