
স্টাফ রিপোর্টার
দেশের উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে গত ২ দিন ধরে জেঁকে বসেছে শীত। পৌষ মাসের থেকে এ জেলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। আর শীতের দাপটে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার ৫ উপজেলার অসহায় ও খেটেখাওয়া ।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল হতেই পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ ৫ টি উপজেলায় শীতের দাপট বেড়েই চলছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন এদিকে সরেজমিনে দেখা যায়, শনিবার থেকে এ জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া বইতে শুরু করে। সঙ্গে ঘন কুয়াশা আচ্ছাদিত থাকে; যা স্থায়ী থাকে আজ সকাল পর্যন্ত। তবে বেলার বাড়লেও কুয়াশা একটু কমলেও বাতাস ও শীতের কোনো পরির্বতন দেখা যায়না। তবে এ জেলায় ওপর দিয়ে সবসময় হিমেল বাতাস বয়ে যাচ্ছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
কনকনে শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে জেলার গরিব, অসহায় শীতার্ত মানুষ। তারা কনকনে শীতে তেমন কাজ করতে পারছেন না, আর যারা কাজের সন্ধানে বের হয় বাড়ি থেকে তাদের অনেকেই কাজ করতে পারলেও কেউ কেউ কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলার আব্দুল মমিন কাটাবাড়ি এলাকার বলেন, গত দিন ধরে আমাদের এলাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে। সময়মতো আমরা কাজে যেতে পারি না।
একই কথা বলেন অন্য আরো কয়েক ব্যক্তি বলেন, সকাল থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে। যার ফলে কোনো প্রকার কাজ করা যাচ্ছেনা। আর শীতের প্রভাব বেড়েই চলছে বেলা বাড়লেও শীতের কোনো পরিবর্তন লক্ষ করা যায়না।
আরো জানাযায়, যারা দিনমজুর শ্রেণির মানুষ তাদের শীতের তীব্রতার জন্য বেশি ক্ষতির আসংখ্যায় আছেন। তীব্র শীত চলতে থাকলে তাদের মাঠে কাজ করতে সমস্যা হবে এবং কাজ না করতে পারলে তাদের উপর্জনের ব্যাঘাত ঘটবে যা পরিবারের উপর সবচেয়ে বড় প্রভাব পড়বে বলে যানাযায়।