
কবি হাবিবুর রহমান হাবিব
দেখেছি আমি রুপশি বাংলার মুখ
দেখেছি আমি গ্রাম বাংলার ফসল তোলার সুখ।
দেখেছি আমি শীতের সকালে পিঠা পুলির উৎসব
দেখেছি আমি কত হাসিমুখ শিশুদের কলোরব,
দেখেছি আমি জোঁয়ার ভাটা বাংলা নদীর কূল
দেখেছি আমি ফুটে থাকা সব শাপলা বকুল ফুল।
দেখেছি আমি সোনার ছেলেরা যুদ্ধে গিয়েছিলো,
জীবন দিয়ে তাঁরা মোদের স্বাধীনতা এনে দিলো।
তাঁদের কথা করবে স্মরন বাংলার কোটি প্রাণ,
যতোদিন রবে এদেশের বুকে পদ্মা মেঘনা বহমান।।