
শাকিল আহমেদ
রায়গঞ্জ,উপজেলা,প্রতিনিধি
বুধবার (১০জানুয়ারি) ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সিরাজগঞ্জ শহরসহ ঢাকা-বগুড়া মহাসড়ক। দুপুর
গড়ালেও ঝলক দেয়নি সূর্যের আলো। সকাল থেকে কুয়াশার সঙ্গে মাঝে মাঝেই ভেসে আসে শীতল ঠান্ডা বাতাস।
এতে শ্রমজীবী সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। সকাল থেকে ঘন কুয়াশার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে অতিরিক্ত ঠান্ডা পড়ায় একাধিক পোশাক পড়ে জীবিকার সন্ধানে নামতে দেখা গেছে সাধারণ শ্রমজীবী মানুষকে। অতিরিক্ত ঠান্ডার কারণে স্বাভাবিক দিনের থেকে জনসমাগম কম থাকায় যাত্রির অভাবে রিকশা,সিএনজি,ও অন্যান্য ছোট পরিবহন,চালকদের শীতে কাতর হয়ে বসে থাকতে দেখা গেছে।
চালকদের সাথে কথা বলে জানা যায় , প্রচন্ড শীতে লোকসমাগম কম থাকায় অন্যান্য দিনের চেয়ে কম টাকা উপার্জন হয়েছে । দুপুর গড়িয়ে গেলেও প্রতিদিন যেটা উপার্জন হয় বুধবার আবহাওয়া পরিস্থিতিতে তার অর্ধেকও হয়নি,বলে জানা গিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি এম এ ওয়াদুদ বলেন, ভোর থেকে ঘন কুয়াশায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। তবে দুপুর গড়াতে কুয়াশা কিছুটা কমায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।