
মো: শাকিল আহমেদ
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’স্লোগানে
সলঙ্গা থানার- নাইমুড়ী ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত “নাইমুড়ী প্রিমিয়ার লীগ ২০২৩-২৪ এর তৃতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নাইমুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
খেলায় অংশগ্রহণ করেন মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব এবং মীম চ্যালেন্জার্সের মধ্যকার ফাইনাল খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মীম চ্যালেন্জার্স। নির্ধারিত ১৬ ওভারের ৯টি উইকেট হারিয়ে দলীয় রান সংগ্রহ দাড়াই ১৮০ রান। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ( আলামিন হোসেন) ৪৪ রান।
প্রতিপক্ষ ব্যাট করতে নেমে মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান তুলতে সক্ষম হয়৷ ৯১ রানের বড় ব্যবধানে জয় পায় মীম চ্যালেন্জার্স।
মীম চ্যালেন্জার্স : ১৮০/৯
মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব : ৮৯/১০
নাইমুড়ী প্রিমিয়ার লীগ ২০২৩-২৪ তৃতীয় আসরে উদীয়মান খেলােয়ার নির্বাচিত হন (মো.এনামুল হক) ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন (মো: আলামিন হোসেন) এবং নাইমুড়ী প্রিমিয়ার লিগ টূর্নামেন্ট সেরা নির্বাচিত হন (মো:আলমগীর হোসেন)
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-(জনাব মো আকমল হোসেন বাদশা) সভাপতি, ৮নং সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ।
তিনি বলেন, এই তরুণ্য সমাজ মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত,সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে অগ্রসর হও।