
মোঃ সোহানুর রহমান
বগুড়া সদর উপজেলা প্রতিনিধ
“একদাম একশ,একদাম প্ন্চাশ” এ ভাবে শুরু হয় স্বল্পপুজীঁর কাপড় ব্যবসায়ীদের বিকাল,
বগুড়া শহরের সাতমাথায় ফুটপাতের ধারে এভাবেই দিন শুরু করে ফুটপাতের কাপড় ব্যবসায়ীদের।সকাল, বিকাল কম দোকান থাকলেও সন্ধ্যার পর জমজমাট এসব ফুটপাতের দোকান।একদাম একশ ,একদাম একশ,এভাবে ডাকতে থাকে।দীর্ঘ দিন থেকেই এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যানের উপর কাপড় রেখে ব্যবসা করে আসছেন।
কিন্তু এক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেল, এ কয়টা দিন খুব ব্যাস্ত সময় পার করছি বাপ পুরো সিজনে যা বিক্রি না করতে পেরেছি তা কয়েকদিনে বিক্রি করেছি” স্বল্প আয়ের মানুষগুলো এভাবে শীত-বস্ত্র কিনতে ফুটপাতের দোকান গুলোতে ভিড় জমাচ্ছে। এ ছাড়াও শ্রমজীবী, দিনমজুর, নিম্ন আয়ের মানুষ পুরাতন কাপড় গুলো কিনে তাদের শীত নিবারণ করতে হচ্ছে।
একজন ক্রেতার কাছে প্রশ্ন করলাম জানতে চাইলাম আপনি মার্কেট ছেড়ে ফুটপাতে কেন শীত বস্ত্র কিনছেন, তখন যে জানাই আমি বাবা গরিব মানুষ সারাদিনে যা রোজগার করি তাতে পরিবারে ৫ জনের খাবার জোগাড় করতে হেমশিম খাই মার্কেট থেকে শীত বস্ত্র কেনার মত সামর্থ্য নাই। তাই ‘ফুটপাতের দোকান গুলোই হলো গরিবের শপিং মল’।
উল্লেখ্য তীব্র শীতের কারণে মানুষ পুরাতন শীতবস্ত্রগুলো কম দামি হওয়ায় সেদিকেই ঝুঁকছে।