
মেহেদী হাসান
মুরাদনগর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগর উপজেলা গনঅধিকার পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠি হয়েছে। আজ বিকাল ৩টায় মুরাদ নগর উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স মাধ্যমে বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এবং
সাধারণ সম্পাদক রাশেদ খান।
তাদের বক্তব্য তুলে ধরেন আগামীতে মুরাদনগর উপজেলা গন,ছাত্র, যুব অধিকার কমিটি সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে এ সভায় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের (ভারপ্রাপ্ত) সভাপতি তরিকুল ইসলাম।
কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদ যুগ্ন আহবায়ক শাহজালাল সাদীর সভাপতিত্ব কুমিল্লা উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলামের সঞ্চালনায় , উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক সাঈদ সাইফুল ইসলাম, মুরাদনগর উপজেলা যুব অধিকার পরিষদের( ভারপ্রাপ্ত) সভাপতি কামাল উদ্দিন, যুব অধিকার পরিষদের (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রুবেল হোসেন,যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক আমির হামজা
মুরাদ নগর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিহাব খান,
মুরাদনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ সম্পাদক সিফাত,
এ সময় জেলা নেতা, উপজেলা গনঅধিকার পরিষদের নেতা, সব ইউনিয়ন গনঅধিকার সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।