
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:
দামুড়হুদায় ‘ওরা বন্ধু সংঘ’র উদ্যোগে উষ্ণতার ছোঁয়ায় আমরা আপনাদের পাশে স্লোগানকে ধারণ করে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক মানুষের মধ্যে শীত নিবারনের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে প্রতিষ্ঠানটির অস্থায়ী (ব্রীজ রোডস্থ) কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। চলমান তীব্র শীতের মাঝে শীত নিবারনের জন্য শীতবস্ত্র উপহার পাওয়ায় খুশি শীতার্থ মানুষগুলোর মুখে ফুটেছে হাসি।
ওরা বন্ধু সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মুরশেদ বীন ফয়সাল (তানজীর) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল কাদির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাকসুদুর রহমান রতন, সংগঠনটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। বিভিন্ন নিউজের সাংবাদিকসহ সংগঠনটির সদস্যবৃন্দ।