
পলাশবাড়ী প্রতিনিধি:
মো: রবিউল ইসলাম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন “পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি”র পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩১,গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলছুম ম্মৃতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, থানা অফিসার ইনচার্জ আরজু মো.সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা পরিষদ সদস্য লমনিরুজ্জামান ফুল মিয়া ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু প্রমূখ।
অনুষ্ঠানটির সভাপতিত্বে থাকবেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ।#