
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়( জবির) নৃবিজ্ঞান বিভাগের
উদ্যোগে আয়োজিত হয় শীতকালিন পিঠা উৎসব।
আজ রবিবার (২৮,জানুয়ারি) সকাল ৯টা থেকে
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে এ উৎসব অনুষ্ঠিত
হয়।
বাঙালির হাজার বছরের ঐতিহ্য কে তুলে ধরতে এবং বিভিন্ন জেলার সংস্কৃতি এবং পিঠা কে ফুটিয়ে তুলতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
পিঠা উৎসবে অংশ গ্রহণ করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফাতেমা বাশার বলেন, এমন পিঠা উৎসব শিক্ষার্থীদের জন্য খুবই কল্যানকর৷ এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন জেলার পিঠা সম্পর্কে ধারণা লাভ করে এবং বড় ছোট সকল শিক্ষার্থীদের মধ্যে মিল বন্ধন সৃষ্টি হয়।
বিভাগের১৭ তম আবর্তনের শিক্ষার্থী মেহেদি হাসান ওয়াসিম পিঠা উৎসব সম্পর্কে বলেন; এমন উৎসব নৃবিজ্ঞান পরিবারে এই প্রথম। এমন উৎসব সকল ব্যাচের সিনিয়র- জুনিয়রদের মধ্যে মিল বন্ধন সৃষ্টিতে সহযোগিতা করবে।
শীতকালীন আনন্দকে আরোও বাড়িয়ে তুলতে এমন চমৎকার আয়োজন দেখে খুশি শিক্ষক শিক্ষার্থীসহ সকলে। এতে নৃবিজ্ঞান বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের
অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের দেখা মিলে।