
মেহেদী হাসান
মুরাদনগর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি
যেখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা ব্যাক্তিদের নিজের পারিবারিক আচার -অনুষ্ঠানে ছুটির প্রয়োজন হয়।
সে জায়গায় ব্যতিক্রম শুশুন্ডা ইসলামি আলিম মাদ্রাসার অধ্যাপক জয়নাল আবেদীন।
মুরাদনগর উপজেলা ধামঘর ইউনিয়নের জয়নাল আবেদীন । শিক্ষকতা করেন মুরাদনগর উপজেলা শুশুন্ডা ইসলামিয়া আলমি মাদ্রসা। শিক্ষকতার ২৫ বছরে এক দিনও ছুটি নেননি তিনি। অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানা থেকে উঠে গিয়ে ক্লাস নিয়েছেন। কর্তব্যপরায়ণতার এমন উদাহরণ তৈরি করে সবার কাছে প্রিয় শিক্ষক হয়ে উঠছেন জয়নাল আবেদীন । এমন গুনের জন্য সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থী পিতাসমতূল দেখে। তিনি ১৯৯৯ সালের ২৯ নভেম্বর শিক্ষক হিসেবে যোগ দেন শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রসা।
তিনি আরবী (অধ্যাপক)হিসাবে নিয়মিত নবম, দশম,আলিম ১ম,আলিম২য় বর্ষে আরবী বিষয়ে পাঠদান করান।২৫ বছরের শিক্ষকতা জীবনে ঘটে গেছে কত কিছু?আত্মীয় স্বজনের মৃত্যু, আত্মীয়স্বজনের বিবাহ বিভিন্ন অনুষ্ঠান,।
কিন্তু এসবের জন্য তিনি একদিনের জন্য ওছুটি নেন নাই প্রতিষ্ঠান থেকে। তার শিক্ষণ দক্ষতা দিয়ে জয় করেছেন অসংখ্য শিক্ষার্থীর মন।
শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসার, বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা জানান আমরা অনেক দিন ঝড়-বৃষ্টিতে মাদ্রাসা যাই না। কিন্তু হুজুর সেই ধামঘড় থেকে মাদ্রাসা চলে আসে। হুজুরের ব্যবহার খুব ভালো। তিনি আরবী ১ম,আরবী২য় বিষয়ে খুব সুন্দর করে বোঝান।