
স্পোর্টস ডেস্ক
শক্তি কমলেও দাপট কমেনি লিভারপুলের। আফ্রিকান কাপ অব নেশন্স খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মোহামেদ সালাহ। অ্যালেক্সজান্ডার অরনাল্ড ছিলেন বেঞ্চে। কিন্তু ডিয়াগো জোতা ও লুইস দিয়াজদের দাপটে চেলসিকে ঘরের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রেসডরা। অ্যানফিল্ডে গিয়ে নীল হয়েছে ব্লুজরা।
বুধবার রাতের ম্যাচে ২৩ মিনিটে গোল করেন লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়াগো জোতা। পরের গোলন করেন ২০ বছর বয়সী নর্থ আয়ারল্যান্ড ফুটবলার কনর ব্র্যাডলে। ৩৯ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও দাপট নিয়ে খেলা শুরু করে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রেডসরা। ৬৫ মিনিটে মিডফিল্ডার ডমিনিক সজবোজলাই লিড ৩-০ করে ফেলেন। ৭১ মিনিটে এক গোল শোধ করে মাউরিসিও পচেত্তিনোর চেলসি। গোল করেন ক্রিস্টোফার এনকুনকু।
চেলসির ওই গোল অবশ্য ম্যাচে ফেরার আভাস দেয়নি। বরং এক গোল শোধ করার পরপরই কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজ গোল করে লিভারপুলকে বড় জয় এনে দেন। ইংলিশ ডিফেন্ডার অরনাল্ডের জায়গায় শুরুর একাদশে নেমে কনর ব্র্যাডলে এক গোলের পাশাপাশি জোড়া গোলে সহায়তা দিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন। লিভারপুল যেন নতুন দিনের এক তারকা আবিষ্কার করে ফেলেছে।