
ত্রিশাল প্রতিনিধি
মোঃ আব্দুল কাইয়ুমকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ময়মনসিংহ ত্রিশাল উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজিউল হক চৌধুরী এবং জেলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পত্রটি ১৫২ ময়মনসিংহ ৭ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিস সাহেবের কাছ থেকে গ্রহণ করেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।
দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম এবং ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এবং কেন্দ্র ও জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেন , আশা করি এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সকল শিক্ষকদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।