
রাউজান প্রতিনিধিঃ মোহাম্মদ মুক্তার হোসাইন
প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, রাহনুমায়ে শরীয়ত, ত্বরীকত ও মারফত হযরতুল আল্লামা ছৈয়দ চাঁদ শাহ (রহ.)’র ১৯৫তম পবিত্র ওরশ মোবারক আজ ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিচাস্থ দরবার শরীফ প্রাঙ্গণে আল্লামা ছৈয়দ চাঁদ শাহ (রহ.) এর আওলাদগণ ও ওরশ বাস্তবায়ন কমিটির যৌথ আয়োজনে আজ বাদ ফজর হতে মাজার জেয়ারত, খতমে কোরআন, খতমে গাউসিয়া আলিয়া, হাদিয়া ও নিয়াজ জবেহ, হামদ-নাত, হুজুরের জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরী মোনাজাত, তবররক বিতরণসহ নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
লক্ষাধিক ভক্ত-আশেকের সমাগমে অনুষ্ঠিতব্য ওরশে একই প্যান্ডেলে ধনী-গরীব নির্বিশেষে একসাথে ৬ হাজার মানুষকে তবররক পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সকাল হতে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাদিয়া ও নজর-নিয়াজ সহকারে ভক্ত-আশেকরা দরগার প্রাঙ্গণে উপস্থিত হয়ে জিয়ারত ও জিকিরে মশগুল রয়েছেন।