
তানিয়া সুলতানা
রাজাপুর ,ঝালকাঠি
ঝালকাঠি জেলার রাজাপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া মিয়ারহাট এলাকায় সাইফুল ইসলামের জননী ব্যাগ হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম উপজেলার নিজগালুয়া এলাকায় আব্দুল আজিজ খলিফার ছেলে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠান মালিকের। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল ইসলাম জানান, ‘১৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার পরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সবাই বাড়িতে চলে যাই। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। কিন্তু প্রতিষ্ঠানের কোন মালামাল রক্ষা করতে পারিনি।’
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন সাইফুল।
রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কীভাবে আগুন লাগছে তা তদন্ত হলে প্রকাশ করা সম্ভব।