
সুমন,বাগেরহাট সংবাদদাতা:
মোংলায় পরলোক গমন করলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী কালীপদ রায় (৭২)। মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে দিগরাজ শশ্মানে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
আজ সকালে শ্রী কালীপদ রায় বার্ধক্য জনিত কারনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ৭২ বছর হয়েছিলো।তিনি স্ত্রী ২ পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৪ টার দিকে মহান এই বীর মুক্তিযোদ্ধাকে মোংলার বুড়িডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে তার নিজ বাড়ীতে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মোংলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম. আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এরপর মোংলার দিগরাজ শশ্মানে যথাযথ ধর্মীয় মর্যাদায় তাঁর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।