
ডাসার উপজেলা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী কে সফল ও সার্থক করতে চলবলে এক অভিনব উদ্যোগ।ডাসার উপজেলা নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক বাবু শুভংকর রায় শুভর সার্বিক সহযোগিতায় ১৭ ই মার্চ রোজ রবিবার উত্তর চলবল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পেশার মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।চিকিৎসা সেবা প্রদান করেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার,মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ আখি রায় বিপাশা।তিনি শুভংকর রায় শুভর সহধর্মিণী।প্রথমে আলোচনা সভার মাধ্যমে চিকিৎসা সেবা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু দুলাল তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড পরিষদ সদস্য বাবু সমীর বাড়ৈ,জয়ন্ত হালদার, চলবল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু লিটন হালদার,সহকারী প্রধান শিক্ষক বাবু বীরেন্দ্র নাথ বাড়ৈ সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শচীন্দ্র নাথ বাড়ৈ সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময়ে চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানায়,এ সেবার মাধ্যমে গ্রামবাসী অত্যন্ত খুশি।কষ্ট করে শহরে গিয়ে টাকা খরচ করে যে সুবিধা নিতে হতো তা আজ ঘরে বসেই কোনো রকম ভোগান্তির স্বীকার না হয়েই পাচ্ছি। আমরা প্রার্থনা করি আখি আপা যেন দীর্ঘজীবি হয় এবং তিনি যেন তার সেবার পরিধি বাড়িয়ে দিতে পারেন এবং শুভংকরদার মতো পরোপকারী মানুষ আমাদের জনপ্রতিনিধি হলে আমরা আরও বেশি উপকৃত হবো।
এ বিষয়ে ডাঃ আখির সাথে কথা বললে তিনি জানান,আমি অনেক পরিশ্রম করে ডাক্তার হয়েছি,আমার ছোট থেকেই স্বপ্ন ছিলো আমি ডাক্তার হতে পারলে আমার এলাকাবাসীর পাশে দাঁড়াবো এবং সেভাবেই কাজ করে যাচ্ছি।
শুভংকর রায় শুভ ভোরের বাংলা নিউজ কে জানান,আমি সবসময়ই চাই মানুষের পাশে দাঁড়াতে,সামর্থ্য অনুযায়ী মানুষের সেবা করে যেতে।ভালো কাজের মাধ্যমে আমার বাবার আদর্শ এবং আত্মতৃপ্তি খুঁজে পাই।আমার জন্য সকলে প্রার্থনা করবেন।
এ বিষয়ে চলবল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান,এটি খুবই মহতী একটা উদ্যোগ।আসলে ডাঃ আখি এবং শুভংকর এখানে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন।এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাদের পক্ষ থেকে আমরা তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।