
সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলার সদর উপজেলার নির্বাচনে সচেতন মহলের দাবির মুখে আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষণা করলেন মোঃ নিজাম আহমদ ।
প্রার্থীতা ঘোষণা দিয়ে উপজেলাবাসীর দোয়া ও সমার্থন কামনা করে মো. নিজাম আহমদ বলেন, সিলেট সদর উপজেলা বাসীকে একটি সামাজিক ও সুস্থ ধারার জীবন ব্যাবস্থা সুনিশ্চিত করতে হলে সরকারের উন্নয়নকে সমবন্টন নিশ্চিত করতে হবে।পাশাপাশি সমাজের অসহায়, নির্যাতিত, নিপিড়ীত মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে একজন সৎ, নিষ্ঠাবান, সুশিক্ষিত জনপ্রতিনিধি অত্যান্ত প্রয়োজন।যেখানে আমার কোন কিছুর কমতি নাই বলে মনে করি। আমি চাই সিলেট সদর উপজেলা বাসীর পাশে থেকে একটি অরাজনৈতিক সমাজ ব্যাবস্থা গঠন ও সরকারের উন্নয়ন সকলের মাঝে সমবন্টন নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে সক্ষম হবো।
সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের বংশীধর গ্রামের মৃত হাজী আব্দুর রহমানের সন্তান। তিনি ব্যাক্তিগত জীবনে একজন প্রবাসী ছিলেন।তিনি শিক্ষিত। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, তিনি একজন তরুণ উদীয়মান নেতা।
তিনি দীর্ঘদিন ধরে সিলেট সদর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন। তারই সূত্র ধরে সামাজিক কাজকে বেগবান ও সামাজের অসহায় মানুষের সেবা সমবন্টন নিশ্চিত করতে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।তিনি বলেন,তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সিলেট সদর উপজেলা মাদকমুক্ত সমাজ গঠনে এবং সাধারণ মানুষের পাশে থেকে সিলেট সদর উপজেলার উন্নয়নে নিরলসভাবে দুর্নীতিমুক্ত কাজ করবেন।তিনি আরও বলেন, আমি আশাবাদী সিলেট সদর উপজেলার মানুষ আমাকে মুল্যায়ন করবে।