
নেয়ামুল হক রনি
স্টাফ রিপোর্টার,গৌরনদী (বরিশাল)
২৬ শে মার্চ রোজ মঙ্গলবার রাত অনুমানিক ০৮.৪৫ মিনিটের সময় বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোড়-শরিকল রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
রাত আনুমানিক ০৮.৪৫ এর দিকে পথচারী মোঃ শয়ন সরদার(২৪) বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বাজার হতে নিজ বাড়ীতে ভ্যান যোগে যাওয়া সময় বাটাজোর বাজারের পূর্ব পাশে রাবেয়া ফজলে করিম মহিলা কলেজের সামনে বাটাজোর-সরিকল রাস্তার পাশে পৌছিলে একটি বচ্চার কান্নার শব্দ শুনে ভ্যান থামায়,ভ্যান থেকে নেমে সামনে এগিয়ে দেখে অজ্ঞাতনামা অনুমানিক ১দিন বয়সের একটি নবজাতক মেয়ে শিশু রাস্তার পাশে পরে আছে।
তখন পথচারী শাওন সরদার তার পরিচিত ঐ এলাকার মোঃ আঃ হাকিম সরদার(৩৭)কে মোবাইল ফোনের মাধ্যমে জানালে হাকিম সরদার দ্রুত গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানায় কর্মরত এসআই শেখ শহীদুল,এএসআই হুমায়ুন, এএসআই আসাদুল,এএসআই আমিনুল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশে। পরে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে হাসপাতালে ভর্তি করে রাখেন।
তবে কে বা কাহারা নবজাতককে ফেলে রেখে যায় তার কোন খোজ পাওয়া যায়নি।
বর্তমানে নবজাতক শিশুটি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হেফাজতে আছে।