
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
উপজেলার ঝড়ে পড়া শিশুদের তালিকা তৈরির লক্ষ্যে গত ২৭ মার্চ ২০২৪ এসকেএস ফাউন্ডেশন ও সাঘাটা উপজেলা শিশু কল্যাণ বোর্ড-এর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলার বোনারপাড়ায় অবস্থিত এসকেএস ফাউন্ডেশনের ‘সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচি – শিশুদের জন্য’ প্রকল্প অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু কল্যাণ বোর্ড-এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন বোর্ডের সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমান, বোর্ডের সদস্য উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহিশ শাফি, সাঘাটা থানার সাব ইন্সপেক্টর দীপক কুমার রায়, এবং এসকেএস ফাউন্ডেশনের ‘শিশুদের জন্য’ প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুল মতিন প্রমূখ।
সভায় এসকেএস ফাউন্ডেশন ও সাঘাটা উপজেলা শিশু কল্যাণ বোর্ড যৌথভাবে উপজেলার ঝড়ে পড়া শিশুদের তালিকা প্রনয়ণ ও তাদের অবস্থান চিহ্নিত করার সিদ্ধান্ত নেন। এছাড়া শিশু নিযাতন ও বাল্যবিবাহ রোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ স্থানীয় জনপ্রতিনিধিগণকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
সভায় সেভ দ্য চিলড্রেন- এর গাইবান্ধা জেলা প্রধান মো. ফারুক হোসেন, ও টেকনিক্যাল স্পেশালিস্ট মো. আবু তাহের এবং এসকেএস ফাউন্ডেশন এর ‘শিশুদের জন্য’ প্রকল্পের সমন্বয়কারী মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।