
নিজস্ব প্রতিবেদক ঢাকা
ডেন্ডাবরের কৃতি সন্তান আশুলিয়া থানা আওয়ামীলীগ এর সফল সাধারণ সম্পাদক ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এমপির পক্ষে, আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা, ডেন্ডাবরের কৃতি সন্তান মুহাম্মদ শরিফুল ইসলাম (সবুজ) আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, ঢাকা ১৯ আসন সহ দেশবাসী কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রিয় সাভার আশুলিয়া বাসী, আসসালামু আলাইকুম, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ তাই, আসুন আমরা পরিবারবর্গ ও আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নেই।
তিনি আর ও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের সবার জীবনে বয়ে আনুক, অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সবাই কে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা এলকাবাসী সহ দেশের সকল মুসলিম ভাই বোনদের কে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
এসময় তিনি আরো বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পক্ষে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ও সাভার উপজেলা বাসি কে তাদের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন। এবং সাভার উপজেলা বাসির কাছে অগ্রিম ভোট প্রার্থনা করেন।