
মোঃআল-আমিন
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
আদিগন্ত সোনালী ফসলের ঝলমলে মাঠজুড়ে পাকা ধানের সৌরভ। মৃদু হাওয়ার তালে তালে দোল খাচ্ছে নুয়েপড়া ধানের শীষ। কৃষকদের চোখেমুখে ফুটে ওঠছে প্রাণোচ্ছল হাসির ঝিলিক। গ্রামীণ পরিবেশে বয়ে যাচ্ছে বৈশাখের উল্লসিত আমেজ।
বৈশাখ মাস মানেই কৃষকের আনন্দের মাস, কৃষকের চোখে মুখে অর্থনৈতিক মুক্তির আশা, প্রতিবছরের মত এই বছরও কিশোরগঞ্জের হাওর এলাকার ধানচাশীরা বৈশাখ মাসে ব্যস্ত সময় পার করছেন নতুন ফসল কেটে ঘরে তোলার জন্য।
কৃষক হামিদ, সোলেমান, ও নান্নু মিয়া ভোরের বাংলা নিউজকে বলেন এই দিনটি জন্যই তো আমরা সারা বছর অপেক্ষা করি, এই তীব্র গরমে যখনই আমরা আমাদের ফসলের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের কাছে আর কষ্ট কষ্ট মনে হয় না, এ বছর ফসল ভালো হয়েছে, তাই আমরা খুব আনন্দে ফসল কেটে ঘরে তুলছি। সারা বছর আমরা বিভিন্ন স্বপ্ন বুনতে থাকি এই ফসল কে ঘিরে মহান আল্লাহপাক আমাদের মনোবাসনা পূর্ণ করেছেন।
কিশোরগঞ্জের হাওর সহ দেশের সব অঞ্চলেই বৈশাখী মাসে ধান কাটার উৎসব চলছে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা নতুন ফসল ঘরে তোলার জন্য।