
মোঃ ওয়ালীউল্লাহ হাসান
উপজেলা প্রতিনিধি পাঁচবিবি জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ও মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে,
রবিবার সকাল ৮টা থেকে জেলা এবং উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে, ভোটার গণের উপস্থিতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়,
ভোট গণনা শেষে মোহাম্মদপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ৭২৫ভোট পেয়ে নির্বাচিত হন সাখাওয়াত হোসেন আকন্দ, টিউবয়েল মার্কা,
নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম তিনি ভোট পেয়েছেন ফুটবল মার্কা ৫৯৩,
এদিকে আটাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকরামুল হক, টিউবয়েল মার্কা ১৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক ফুটবল মার্কা ভোট পেয়েছেন ১১৩৪,
উল্লেখ্য যে এই দুই ইউনিয়নের দুই ওয়াডের ইউপি সদস্যগণ অসুস্থতার কারণে গত দুই মাস আগে মৃত্যুবরণ করেন,
নির্বাচন চলাকালীন সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করে গেছে, এবং ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন জয়পুরহাট জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, সদর পুলিশের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রউফ,
ওসি ডিবি শাহেদ আল মামুন, পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ মুহাঃ ফয়সাল বিন আহসান, সহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।