
মো: সালাহ্ উদ্দিন
সখিপুর উপজেলা প্রতিনিধি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করছে। আওয়ামী লীগের একজন এমপিকে ৮০ টুকরা করে যার মাংস পাওয়া যায় না। যে যতই বলুক যদি লাশ না পাওয়া যায় তাহলে মামলাটি দুর্বল হবে। মামলায় আলামত লাগবে। আমরা এরকম মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়। তাহলে আমরা কী রকম ভালো মানুষ। কী রকম ভালো মানুষ সংসদে গেছে। কী রকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হইছে।’
গতকাল রোববার রাতে উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়ন প্রকল্পের নানা অনিয়মের চিত্র তুলে ধরে বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশে কোন উন্নয়ন হয়নাই, কিছু দালানকোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে তারা কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে।