
সুলতান মাহমুদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলায় শহীদ মডেল স্কুল সলংগা শাখায় ২০২৪ প্রথম সাময়িক পরিক্ষার ফলাফল ঘোষণা এবং রিমন ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০ টায় শহীদ মডেল স্কুলের পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে, রিমন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার ওবায়দুর রহমান এমবিবিএস, মেডিকেল অফিসার খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার আসিফা খাতুন, এম বি বি এস। শহীদ মডেল স্কুল সলংগা শাখায় ৬ শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবকদেরকে ‘রিমন ডায়াগনস্টিক সেন্টার ^ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ করা হয়, এসময় উপস্থিত ছিলেন, মহিব এডুকেশন এর চেয়ারম্যান এএইচ এম মহিবুল্লাহ মহিব, প্রধান শিক্ষক ফাহাদ বাদশা, রিমন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম স্বপন,, মোঃ মেহেদী হাসান, টেকনোলজিস্ট রুবেল হাসান প্রমুখ