
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় ২০২৩-২৪ অর্থবছরে নারিকেল চারা ব্যবহারের মাধ্যমে চারা বিতরণ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুনবার্সন বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার (১২ জুন) সকাল ১১টায় এ কর্মসূচীর উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত। উপজেলা নিবার্হী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ’র সভাপতিত্বে বিতরণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা মশিউল আলম,উপসহকারী কৃষি অফিসার আবুল হাসান,মাহবুব হাসান প্রমুখ। প্রথমদিনে উপজেলার ৮’শ পরিবারের মাঝে ৫ টি করে চার হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার চারা লাগানোর জন্য করনীয় বিষয় নিয়ে আলোচণা করেন। ##