
খাগড়াছড়ি প্রতিনিধি
অনন্য সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।
বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। সেখানে বিপন্ন মানুষের সাহায্যার্থে সবার পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি বৌদ্ধ ভিক্ষুরা।
বিভিন্ন জায়গায় পানিতে আটকে থাকা অবস্থায় যারা রয়েছে তাদের জন্য খাবার পৌঁছে দেওয়ার আয়োজন করেছে বৌদ্ধ ভিক্ষুরা। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত অসহায় মানুষদের জন্য খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পছন্দ এরকম মানবিক সেবা প্রদান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বৌদ্ধ ভিক্ষুরা।