- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: admin
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি: “সঠিক তাপমাত্রা ও আদ্রতা সংরক্ষণ করুন, সুস্থ্য থাকুন, বেশি লাভ করুন” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় (হাইব্রিড সোলার অপারেটেড) “ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ এর বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগরে বৃহস্পতিবার কোল্ড স্টোরেজটির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহআলম রাজু, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসূল নয়ন, উপ সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে শারীরিক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থী অয়ন মিত্রকে চলাফেরা ও বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। উত্তর রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অয়ন মিত্রের চলাচলে অসুবিধার বিষয়টি ইচলাদী যুবসমাজ অগ্রযাত্রা সামাজিক যুব সংগঠনের মাধ্যমে জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সহযোগিতায় তার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের মাধ্যমে শিক্ষার্থী অয়ন মিত্রের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যরঞ্জন ঘরামীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অয়ন মিত্র ওই গ্রামের ঝন্টুর ছেলে। হুইলচেয়ার…
দিনাজপুর প্রতিনিধি পার্বতীপুরে পেট্রোবাংলার মালিকানাধীন প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল)এর খনি এলাকা থেকে পানি অপসারণের জন্য নির্মিত উন্মুক্ত ড্রেনেজ চ্যানেল নিয়ে চরম উদ্বেগে পড়েছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকা ও চলাচলের রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ চ্যানেলটি চলে গেলেও অনেক অংশে কোনো ঢাকনা বা কংক্রিটের স্লাব না থাকায় শিশু,পথচারী ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।ইতিমধ্যেই উক্ত ড্রেনে একটি ছাগলের বাচ্চা ও গাভীর বাছুর পড়ে মৃত্যুবরণ করেছে। স্থানীয়দের ভাষ্য,খনি এলাকার পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে নির্মিত এই ড্রেনেজ চ্যানেলের মাধ্যমে পানি পরিশোধন বা থিতানো প্রক্রিয়ার পর গিলনাই নদীর দিকে নিষ্কাশন করা হয়।পানি নিষ্কাশনের প্রয়োজনীয়তা নিয়ে তাদের আপত্তি নেই।তবে লোকালয়ের…
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ বাংলাদেশি পাট ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ পানবাড়ী বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৮০৭/১০-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারিকে বাংলাদেশি পাট নিয়ে ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজনৈতিক সমালোচনায় শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করা যেতে পারে, তবে ব্যক্তিগত অবমাননাকর ভাষা ব্যবহার করা উচিত নয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অতীতে বিরোধী রাজনৈতিক নেতাদের অবমাননাকর ভাষায় সম্বোধনের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। রাজনৈতিক বক্তব্যে কঠোরতা থাকতে পারে, তবে তা মার্জিত ভাষায় হওয়া দরকার।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, বিএনপি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই কার্ড পাবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। মীর শাহে আলম বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। এই কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জৈব পদ্ধতিতে শাকসবজি চাষ, স্থানীয় বীজ সংরক্ষণ ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের আয়োজনে পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বসতবাড়িতে জৈব পদ্ধতিতে শাকসবজি চাষের আধুনিক ও পরিবেশবান্ধব কৌশল, বীজ উৎপাদন এবং স্থানীয় বীজ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বসতবাড়িতে শাকসবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং জৈব পণ্য বাজারজাত করে পরিবারের আয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পরিবর্তনের অঙ্গীকার” ও “সবার আগে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। টাঙ্গাইল মধুপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং মির্জাবাড়ি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এলাকার সাধারণ মানুষের অবহেলিত দাবী পূরণ, অন্যায় ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুজন মিয়া স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ সুজন মিয়া ভালো লোক দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সেবায় নিয়োজিত রয়েছেন। ৬নং মির্জাবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে পরিবর্তন ও…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। আবাসিক এলাকার মধ্যে বিড়ি উৎপাদনের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানা থেকে ধোঁয়া বা দৃশ্যমান বর্জ্য বের হওয়ার বিষয়টি প্রধান সমস্যা নয়; বরং বিড়ি তৈরির কাঁচামাল ও প্রক্রিয়াজাতকরণের তীব্র গন্ধ আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ছে। দীর্ঘ সময় ধরে এ গন্ধে অনেকেই অস্বস্তিতে থাকছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা বেশি সমস্যায় পড়ছেন বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু…