Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :: সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল মন্নান, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, এছাক ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, পৌর…

Read More

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর বিওপির সীমান্ত পিলার ৭৯৫/৫-এস এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঝাড়সিংহেশ্বর বিওপির একটি অভিযানক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক। বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাড়সিংহেশ্বর বিওপির টহলদল সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিএসবি ও এসআইপি-এর তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুটিকে আটক করে। আটককৃত গরুটির আনুমানিক সিজার মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা। অভিযান কালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গবাদিপশু রেখে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে যায় ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা। রংপুর ব্যাটালিয়ন ৫১…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।’—বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সাত মাস হলো বিএনপি সরকার এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোনো প্রকার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মজিদ মোল্লা (৬০)কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাগরপুর থানার পং বরটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আব্দুল মজিদ মোল্লা পং বরটিয়া গ্রামের মৃত বশির মোল্লার ছেলে। তিনি প্রসেস নং-৫০/২৬, এসসি-৯৬/১৪ ও জিআর-৮৯/১২ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এসআরবি-১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পং বরটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।…

Read More

অনলাইন ডেক্স  ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? রাশেদ খাঁন বলেন, ‘ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’ তিনি আরও বলেন, দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই…

Read More

মাগুরা প্রতিনিধি: ডেঙ্গু রোগের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় চিকিৎসকদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে মাগুরায় ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (বিএসএম) আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, এমপি। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরার সভাপতি অধ্যাপক ডা. আলীমুজ্জামান, মাগুরা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জানাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২২সেপ্টেম্বর )সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে । নিহত জনাব আলী নতুন মুলগ্রামের মৃত ইমান আলীর ছেলে । স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে গ্রামের একটি বিলে মাছ ধরতে যান এ সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল । হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিক্ষার পর তাকে মৃত্যু ঘোষণা করেন । কেশবপুর…

Read More

লালমনিরহাট প্রতিনিধি   লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পথ হারিয়ে ফেলা সাথী আক্তার (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদ হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে সমস্ত আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে তার বাবার জিম্মায় তুলে দেওয়া হয়। বিজিবি সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পাটগ্রাম উপজেলার পাইকারপাড়া সীমান্ত এলাকায় এক কিশোরীকে দিকবিদিক ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি টহল দলকে জানালে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর সাথে কথা বলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীটি তার নাম সাথী আক্তার, বাবা হেলাল সর্দার এবং বাড়ি শরীয়তপুর…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সুস্থ সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সেই লক্ষ্যেই তিন দশকের বেশি সময় ধরে কাজ করে আসছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী রূপায়ণ সাংস্কৃতিক সংঘ। তবে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যা ও অর্থসংকটে সংগঠনটির নিয়মিত কার্যক্রম অনেকটাই থমকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে সংগঠনটি আবারও শিশু-কিশোর ও যুবসমাজকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে পূর্ব ধামসর গ্রামের একদল তরুণের উদ্যোগে রূপায়ণ সাংস্কৃতিক সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মঞ্চনাটক, পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।…

Read More