- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: admin
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: স্বামী নেই। নিজের কোনো জমিজমা নেই। থাকার জন্য নেই নিরাপদ ঘর। ভাইদের দেওয়া মাত্র আধা শতাংশ জমিতে জোড়াতালি দেওয়া টিনের ঘরে কোনো রকমে দিন কাটছে সুফিয়া বেগমের। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, আর রোদের দিনে টিনের ঘর হয়ে ওঠে অসহনীয় গরম। এর সঙ্গে ঘরের চারপাশে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি যেন তাঁর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম। তাঁর স্বামীর নাম মৃত ময়জদ্দিন এবং মায়ের নাম হালিমা খাতুন। স্বামীকে হারিয়ে অসহায় এই নারী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও এখন পর্যন্ত সরকারি বয়স্ক বা বিধবা ভাতার কোনো সুবিধা পাননি বলে…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ রাণীনগরের কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার মোজাফফর হোসেনকে “ভুয়া কাজী“ হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কাজী বেলাল হোসেন। সোববার বেলা ১১টায় উপজেলা সদরের এছাহক টাওয়ারে এম এস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। লিখিত বক্তব্যে কাজী বেলাল হোসেন দাবি করে বলেন,অবৈধ কার্যক্রমের দায়ে গত ২০১১সালের ২০ফেব্রæয়ারী মোজাফফর হোসেনের নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল হয়। এরপরআমি গত ২০১১ সালের ৬সেপ্টেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বিচার শাখা-৭ হইতে কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রির হিসেবে নিয়োগ প্রাপ্ত হই। পরে মোজাফফর হোসেন হাইকোর্ট বিভাগে পর পর দুইবার রিট মামলা দায়ের করলেও গত ২০২১সালের ২২জুন হাইকোর্ট…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ২টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা এলাকার আফজাল ফকিরের ছেলে মো. আজাদ এবং দাইন্যা এলাকার শহীদ মিয়ার ছেলে শাহজাহান। তারা সবাই পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার যোগনী এলাকার লতিফ মিয়ার ছেলে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গী এলাকায় নির্মাণাধীন সেতুটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। পরিদর্শনকালে তিনি সেতুর নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান বলে জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটির নির্মাণকাজ শুরুর পর থেকেই দিনের পরিবর্তে রাতের আঁধারে বিভিন্ন কাজ করা হচ্ছিল। এতে তাদের সন্দেহ…
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি মোবাইল ফোন না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়। অভিযোগকারী শিক্ষার্থী আলামিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করে আলামিন। কিন্তু তাকে মোবাইল ফোন না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলায় একাই হাজীগঞ্জ থানায় চলে আসে সে। পরে থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন…
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সাবেক সহসভাপতি শামীম মাহবুবকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয়েছে। মামলায় তার নাম থাকায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মৃত শামীম মাহবুব উপজেলার তারাব পৌরসভার রূপসীবাগ এলাকার হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। পরিবারের দাবি, তিনি ২০২৪ সালের ১৫ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অথচ গত ১৮ সেপ্টেম্বরের একটি ঘটনায় করা মামলায় তাকে ৬০ নম্বর আসামি করা হয়েছে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এতে নাম উল্লেখ করে ৬৪ জন এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের এক নেতার বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিমের অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার ভূমিকা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ মিছিলের আগে তাকে গ্রেপ্তার করা হলো। খবর রয়টার্সের। রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই পাঞ্জাবের এক মুখপাত্র আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। লাহোর জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। জেলা প্রশাসন বলেছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার উপস্থিতি যে কোনো জনসমাগমস্থলে জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন এবং যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণ কনসার্ট শেষে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।